বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদত্যাগপত্রে কী লিখেছিলেন কেপি শর্মা অলি

  |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   282 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদত্যাগপত্রে কী লিখেছিলেন কেপি শর্মা অলি

দুর্নীতি ও সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। পদত্যাগপত্রে তিনি বলেন, রাজনৈতিকভাবে বর্তমান সংকট সমাধানের পথ প্রশস্ত করতে এবং সহযোগিতা করতে তিনি পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি বরাবর লিখিত তার স্বাক্ষরিত পদত্যাগপত্রে তিনি কথা জানান।

কেপি শর্মা অলি বলেন, সংবিধানের ধারা ৭৬ (২) অনুযায়ী আমি প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছিলাম। কিন্তু বর্তমানে উদ্ভূত অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংবিধানসম্মত রাজনৈতিক সমাধান ও সমস্যা নিরসনের উদ্দেশ্যে আমি মনে করি যে, সংবিধানের ধারা ৭৬ (১) মোতাবেক যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠন হওয়া উচিত। সেই কারণে আমি আমার প্রধানমন্ত্রী পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়।

সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও, একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত। এসময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। এই আন্দোলনকে ‘জেন-জি রেভল্যুশন’ নাম দেন বিক্ষোভকারীরা।

দেশটিতে দু’দিনের সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। আহত হয়েছেন অনেকে। হতাহতের দায় নিয়ে আগেই পদত্যাগ করেন নেপালের বেশ কয়েকজন মন্ত্রী। আর অবশেষে চাপের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রীও।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com