বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেসসচিব

  |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   311 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেসসচিব

আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সংশয় ধুয়েমুছে গেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। এর আগে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি নির্বাচনের পূর্বপ্রস্তুতির চিত্র পর্যবেক্ষণ করেন।

প্রেসসচিব শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটি বাস্তব নির্বাচন দেখতে যাচ্ছি। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক নির্বাচন দেখেছি, এখন আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। হালুয়াঘাটে নেতাদের পোস্টার দেখা গেছে। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর প্রার্থীদের নাম ঘোষণা করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে।

শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বড় ধরনের সমস্যা নেই।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com