বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা

  |   শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু সময় পর তাকে বহনকারী বাস ও গাড়িবহর স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রবেশ করে।

এর আগে বিকেল ৫টার দিকে সাভারের দিকে রওনা হন তিনি। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী।

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী বিকেলে তারেক রহমানের পক্ষে বিএনপির নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে বিকেল ৪টা ৪২ মিনিটে তারেক রহমান শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন।

তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার্থে স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্ব পয়েন্টে ব্যাপক সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com