মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা

  |   শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   168 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

-ফাইল ছবি

কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা আপিল আবেদনটি নামঞ্জুর করা হয়েছে।

শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রাখে কমিশন।

এর আগে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বিএনপির প্রার্থী। আপিল আবেদনে তিনি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনি ব্যয়ে ‌‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে প্রাপ্ত যে ৩০ লাখ টাকার কথা উল্লেখ করেছেন, সেটি একটি ‘ভেক বিষয়’।

তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই অভিযোগটি গৃহীত হয়নি। ফলে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

অপরদিকে, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলই রইল। তার বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে ‘ঋণ খেলাপি’ সংক্রান্ত একটি আপিল আবেদন করা হয়েছিল। আপিল শুনানিতে হাসনাতের সেই আবেদনটি মঞ্জুর করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com