বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে ফ্যাকড-ক্যাবের ফ্যামিলি ডে উদযাপন

  |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   52 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য আয়োজনে ফ্যাকড-ক্যাবের ফ্যামিলি ডে উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) এর ৭ম বার্ষিক ফ্যামিলি ডে উদযাপন করা হয়েছে।

গত শনিবার গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে ছিল এ মিলন মেলা। এতে ফ্যাকড-ক্যাব পরিবারের পাঁচ শতাধিক সদস্য অংশ নেন।

ফ্যাকড-ক্যাব সভাপতি মো.জুলফিকার আলী জুয়েল ও সাধারণ সম্পাদক ও এ আয়োজনের আহবায়ক মেহেদী হাসানের সার্বক্ষণিক উপস্থিতি আয়োজনকে করে তুলেছিল আরও বর্ণিল।

ফ্যাকড ক্যাবের কালচারাল এন্ড ইভেন্ট সেক্রেটারি মো. মাহমুদুল হাসান ও কালচারাল এন্ড ইভেন্টস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলসহ স্বনামখ্যত ক্যারিয়ার কনসালট্যান্টবৃন্দ অংশ নেন।

ইভেন্ট সমুহের মধ্যে ছিল সুইমিং, স্পোর্টস একটিভিটিজ, ম্যাজিক শো, কবিতা আবৃত্তি, নৃত্য। আর সবশেষে ছিল ব্যান্ড শিরোনামহীনের কনসার্ট। নারী ও বাচ্চাদের জন্য ছিল আরও বেশ কিছু ইভেন্ট। সব মিলে ফ্যাকডক্যাব সদস্যরা একটা সুন্দর দিন কাটালো সবাই মিলে, সবার পরিবার মিলে। এ এক অন্যরকম

এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। এছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে ক্যাম্পাস গ্রুপ, গোল্ড স্পন্সর হিসেবে সিএসবি স্টাডি অ্যাব্রোড, ভিসা এক্সপার্ট কনসালটেন্সি লিমিটেড, ক্রিয়েটিভ এডুকেশন কনসালটেন্সি, পিনাকল কনসালটেন্সি গ্রুপ,অস্ট্রেলিয়ান ইন্স্যুরেন্স সার্ভিসেস এলায়েন্স, বিআরআইটি একাডেমি লন্ডন এবং কো স্পন্সর হিসেবে ছিল বিডি এক্সপার্ট, এডুকেশন ফর ইউ, গ্ণেডন এডু, স্টাডি অ্যাসিস্ট, স্টাডি সল্যুশনস; সানরাইজ এডুকেশন কনসালট্যান্টস।

এছাড়া সিলভার স্পন্সর হিসেবে ছিল মুভ প্লাস কনসালট্যান্টস, ওজিহা কনসালট্যান্সি, ইবিআ্এস এডু ওয়াইজ, ইউরো লিংক, সেভি এডুকেয়ার, স্কাই স্টার গ্লোবাল, ইউনিগ্লোবাল, ইউনিভার্সাল এডুকেশন ও সাকুরাজাকা। ব্র্যাকড্রপ স্পন্সর- এম রশিদ জামান এন্ড কো:; ট্রাস্ট এন্ড ফাস্ট কনসালট্যান্সি, দ্য এম আর ইন্টারন্যাশনাল, এলভিএস, আইডিয়েল কনসালট্যান্সি, এইচটি গ্লোবাল কনসালট্যান্সি, গ্লোবাল ইউংস, ক্রেডিবল ইন্টার‌ন্যাশনাল।

এ আয়োজনের আহবায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, যান্ত্রিক জীবন থেকে সদস্যদের একটা দিনকে আলাদা করতেই পরিবারসহ এ আয়োজন। একটা পরিবারের মতো সবাই আনন্দ করতে পেরেছি। ধারাবাহিক এ আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com