| রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত | পড়ুন মিনিটে

‘অগ্রযাত্রার সঙ্গী’-স্লোগানে বাজারে এসেছে অর্থনীতি বিষয়ক পত্রিকা দৈনিক জাতীয় অর্থনীতি। ১ ফেব্রুয়ারি ২০২৬ রোববার পত্রিকাটি বাজারে এসেছে। এই উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজার জাহাঙ্গীর টাওয়ারে জাতীয় অর্থনীতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক, দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক এবং সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি জনাব মতিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল আর গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব লুৎফর রহমান বাদল। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক ইসমাইল আলী।
উদ্বোধন শেষে জনাব মতিউর রহমান চৌধুরী, কঠিন এক চ্যালেঞ্জের মুহুর্তে জাতীয় অর্থনীতি বের করা হয়েছে। এই মুহুর্তে কাগজ বন্ধ। বিশেষ করে প্রিন্ট মিডিয়া।
প্রচন্ড চাপের মুখে আছি আমরা। অর্থনীতির প্রাণকেন্দ্র এই জাতীয় অর্থনীতি। আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিক খবর দেয়া। মিস ইনফরমেশন, ডিজ
ইনফরমেশনের যুগের এই অবস্থায় কোনটা সঠিক, কোনটা বেঠিক মানুষ বুঝতে পারছেন না। আপনি যদি সঠিক খবর দিতে পারেন, তাহলে আপনি টিকে থাকবেন, নইলে টিকে থাকতে পারবেন না। অনেক জনপ্রিয়তা পেতে পারেন হঠকারিতা করে, দিনের শেষে কিন্তু আপনার পরাজয় হবেই। আপনাকে প্রতিটি মুহুর্তে সতর্ক থাকতে হবে। যদি মনে করেন মানবজমিনে খবরতা দিয়েছে আমি দিয়ে দেবো এই কাজটা করবেন না। কারণ অনেক সময় প্রথম আলোর খবরও ভুল হতে পারে, মানবজমিনের খবর ভুল হতে পারে, ডেইলি স্টারের খবর ভুল হতে পারে। কিন্তু আপনি যখন দেবেন পুরোটাই রিস্কি হান্ড্রেন্ড পার্সেন্ট আপনার উপর। এজন্য এই জায়গায় সতর্ক থাকবেন। অনলাইন কপি করবেন না, তাহলে বিপদ হবে। তাহলে আপনার নিউজের কোন মূল্য নাই। কারণ আপনার আগে আরেকজন দিয়ে ফেলেছে। এ রকম আরও ৫০ জন দিয়ে ফেলেছে। আমাদের রিপোটারদের মধ্যে প্রবণতা কে কখন কার আগে দিয়ে দেবে। আগে দেয়ার চেষ্টা করবেন না। পরে হোক, সত্যটা থাকুক। অবজেক্টিভিটি না থাকলে আপনি কোন অবস্থাতেই কাগজ টিকাতে পারবেন না। এই মুহুর্তে বিশ্বাস করেন, নিউজপেপারে কাউকে আনাই যাচ্ছে না। কেউ বিজ্ঞাপন দিতে চাচ্ছেন না।
জাতীয় অর্থনীতিকে সামনের দিকে নিতে হলে তিনিটা জিনিস করতে হবে। ১. সঠিক খবর দিবেন। ২. সময়ের দিকে নজর দিবেন। ৩. খবরের পেছনের খবর বের করাটাই জাতীয় অর্থনীতির অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আপনি যে খবরটি দিবেন মানুষ যাতে জাতীয় অর্থনীতির দিকে ঝুঁকে পড়ে এই কারণে যে এই পত্রিকা সঠিক সংবাদ দিয়েছে।
এল আর গ্রুপের চেয়ারম্যান ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান বলেন, আমরা চাই যে এখানে কোন রকম গ্রুপিং হবে না। আমরা দেশের কথা বলবো। দেশের অর্থনীতির কথা বলবো। আমি মনে করি যে অর্থনীতিটা একটা দেশের জন্য হার্ট। এই হার্টের কাজ করার জন্য জাতীয় অর্থনীতির প্রভাব পড়বে আমার ধারণা। আমি চাই জাতীয় অর্থনীতি উত্তোরাত্তর উন্নতি করুক।
অনুষ্ঠান শেষে দৈনিক জাতীয় অর্থনীতির প্রথম কপি প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে উপহার দেওয়া হয়। এছাড়া জাতীয় অর্থনীতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দৈনিক জাতীয় অর্থনীতির প্রিন্ট, অনলাইন ও ডিজিটাল বিভাগের সকল সংবাদকর্মী উপস্থিত ছিলেন।



