| শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত | পড়ুন মিনিটে

সভাপতি (বামে), সম্পাদক (ডানে)
-ফাইল ছবি
বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদ (বিএসপিপি)’র কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে । সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয় ।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো.মোয়াজ্জেম হোসেন (বাংলাদেশের খবর),সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম (দৈনিক আমাদের সময়)।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সেলিম রেজা (মানবজমিন), যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান (দৈনিক রূপালী বাংলাদেশ)।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন যারা, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনসুর রহমান (দৈনিক করতোয়া), হিসাব রক্ষক মো.সাইদ হাসান খান (দৈনিক আজকালের খবর), দপ্তর সম্পাদক মো.ইব্রাহীম হোসেন (দৈনিক বাংলা)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো.বরকত উল্লাহ (দৈনিক ইত্তেফাক), বিষু কুমার দাস (দৈনিক জনতা), মো.নজরুল ইসলাম (দৈনিক পূর্বদেশ), মো.মফিজুর রহমান (দৈনিক স্বদেশ সংবাদ) এবং আবিদা সুলতানা (দৈনিক কালবেলা)।



