| সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 116 বার পঠিত | পড়ুন মিনিটে

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলামকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে ফিরিয়ে দেয়।
সূত্র জানায়, সালমা ইসলাম থাই এয়ারওয়েজের টিজি ৩২২ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। বোর্ডিং কার্ড সংগ্রহ ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় দায়িত্বরত কর্মকর্তারা তাকে থামিয়ে দেন।



