| শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত | পড়ুন মিনিটে

চাঁদপুরের কৃতি সন্তান পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম সবুজ
-ফাইল ছবি
চাঁদপুরের কৃতি সন্তান ও পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম সবুজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন) । তিনি জামালপুরে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ইন্তেকালে পরিবার, স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুম মফিজুল ইসলাম সবুজ চাঁদপুরের আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের ছোট ভাই। কর্মজীবনে তিনি পুলিশ বাহিনীতে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় চাঁদপুর শহরের রহমতপুর কলোনিতে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া গ্রামের নিজ বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর কর্মজীবনের সহকর্মী ও পরিচিতজনরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুম মফিজুল ইসলাম সবুজের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন ।



