শিরোনাম >>
শিরোনাম >>

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকূরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ

  |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকূরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকূরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ

-প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি :

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মতো নিজ জেলা ঠাকূরগাঁও সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তাঁর দুই দিনের সফরকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ ।

রাষ্ট্রপতিকে বরণ করে নিতে শহর জুড়ে চলছে নানা প্রস্তুতি । সাজিয়ে তোলা হচ্ছে সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনা । শহর জুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ, পাশাপাশী আলোকসজ্জার বিশেষ আয়োজন ।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ঠাকূরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে প্রস্তুত করা হচ্ছে নাগরিক সংবর্ধনার মঞ্চ । সেখানে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে । তাঁকে স্বাগত জানাতে শহর জুড়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ।

সফরসূচী অনুযায়ী, আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকূরগাঁওয়ে অবস্থান করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

সফরের প্রথম দিন তিনি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন । পরে ঠাকূরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে ।

সফরের দ্বিতীয় দিন ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির । এ কর্মসূচীকে ঘিরেও জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা । গুরুত্বপূর্ণ সড়ক, সরকারী-বেসরকারী স্থাপনা, অনুষ্ঠান-স্থল ও রাষ্ট্রপতির যাতায়াতের সম্ভাব্য পথে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি । রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা ইতোমধ্যে ঠাকূরগাঁওয়ে এসে নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছেন । পাশাপাশি রাষ্ট্রপতির সফরস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

এছাড়াও নিরাপত্তার অংশ হিসেবে র‍্যাবের ডগ স্কোয়াডের সদস্যরাও বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন । রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা নতুন করে সাজানো হচ্ছে । কোথাও চলছে রঙ করার কাজ, কোথাও পরিষ্কার-পরিচ্ছন্নতা, আবার কোথাও সৌন্দর্যবর্ধনের কাজ । সব মিলিয়ে রাষ্ট্রপতির নিজ জেলা সফরকে ঘিরে ঠাকূরগাঁওয়ে এখন বিরাজ করছে উৎসবের আমেজ ।

স্থানীয়রা বলছেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম নিজ জেলা সফর ঠাকূরগাঁও বাসীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ । তাঁকে একনজর দেখতে এবং নাগরিক সংবর্ধনায় অংশ নিতে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com