| শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত | পড়ুন মিনিটে

দিঘলিয়া রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন, সভাপতি-আবুল কাসেম,সাধারণ সম্পাদক-আবিদ আজাদ
-প্রতিনিধি
জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা :
খুলনার দিঘলিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন দিঘলিয়া রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে । আগামী এক বছরের জন্য ৮ সদস্যবিশিষ্ট এ কমিটিতে দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি সৈয়দ আবুল কাসেমকে সভাপতি এবং দৈনিক প্রবর্তনের দিঘলিয়া প্রতিনিধি আবিদ আজাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার স্টার-২ গেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয় ।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন : সহ-সভাপতি দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের দিঘলিয়া প্রতিনিধি সৌমিত্র দত্ত, কোষাধ্যক্ষ দৈনিক আজকের কণ্ঠস্বরের দিঘলিয়া প্রতিনিধি অলোক বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক দৈনিক বাংলার খবরের দিঘলিয়া প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার দিঘলিয়া প্রতিনিধি মো. জাহিদ হোসেন, নির্বাহী সদস্য দৈনিক চৌকসের দিঘলিয়া প্রতিনিধি মো. মিলন হোসেন এবং সদস্য খুলনা সংবাদের দিঘলিয়া প্রতিনিধি আব্দুল্লাহ আল হিসান।
সভায় নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, খুলনা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার মো. মাকসুদুল ইসলাম এবং সেনহাটি ইউপি সদস্য শেখ আশরাফ আলী ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এম ফরহাদ কাদির, মেহেদী হাসান, সাংবাদিক ডা. মো. জাহিদুল ইসলাম, এস এম শামীম, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. শাখাওয়াত হোসেন, ডা. মো. হুমায়ুন কবির, সরদার জিয়াউল হক, মো. মতিয়ার রহমান বিশ্বাস, মো. আসাদ মোল্যা ও মো. মিলন হোসেন।
বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং এলাকার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে দিঘলিয়া রিপোর্টার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে দিঘলিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



