শিরোনাম >>
শিরোনাম >>

উত্তরায় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে ঢুকে মালিককে জিম্মি, ৫০ লাখ টাকা চাঁদা দাবি,গ্রেপ্তার ১

  |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উত্তরায় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে ঢুকে মালিককে জিম্মি, ৫০ লাখ টাকা চাঁদা দাবি,গ্রেপ্তার ১

উত্তরায় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে ঢুকে মালিককে জিম্মি, ৫০ লাখ টাকা চাঁদা দাবি,গ্রেপ্তার ১

-ফাইল ছবি

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে ‘তুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ এ ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে । এ সময় প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর, মালিককে আটকে রেখে জোর ৩ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে (বিকাশে থাকা টাকা সহ ) । এ ঘটনার অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে মামলার বাদীর অভিযোগ, ঘটনার মূল পরিকল্পনাকারী প্রতিষ্ঠানটির সাবেক কর্মচারী আবুল কালাম আজাদ এখনো পলাতক।

এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ‘তুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর মালিক মো. নজরুল ইসলাম। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭ থেকে ৮ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা (মামলা নং-৫) দায়ের করেন।

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন সাবেক কর্মচারী ও মূল পরিকল্পনাকারী আবুল কালাম আজাদ (৩৯), মো. আবুল খায়ের ওরফে খাইরুল (৪৩) এবং স্বপন (৪২)।

মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মো. আবুল খায়ের ওরফে খাইরুলকে গত শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ আগস্ট সকালে একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়ে ঢোকেন। তারা প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর করেন এবং মালিক নজরুল ইসলামকে আটকে রেখে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

পরে দর-কষাকষির একপর্যায়ে নগদ টাকা ও বিকাশের মাধ্যমে মোট ৩ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা (বিকাশে থাকা টাকা সহ ) নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা । এ সময় তারা কার্যালয়ের একটি সিসি ক্যামেরা ভাঙচুর করেন এবং এর ডিভিআর নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে প্রায় ১৯ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

উত্তরা পশ্চিম থানার তদন্তকারী কর্মকর্তা সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম জানান, পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মূল পরিকল্পনাকারী আবুল কালাম আজাদসহ জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com